পুলিশ আবাসনে নিষিদ্ধ বাজি ফাটানো, করা যাবেনা সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা: জেলার সমস্ত পুলিশ আবাসনে নিষিদ্ধ করা হল বাজি ফাটানো। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার এক বিশেষ নির্দেশে জানিয়ে দিয়েছেন জেলার খড়গপুর মেদিনীপুর ও ঘাটাল সহ যেখানে যেখানে ছোটো বড় পুলিশ আবাসন রয়েছে তার চৌহদ্দির মধ্যে বাজি পোড়ানো বা ফাটানো যাবেনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোজা কথায় কোনও ভাবেই বাজি ব্যবহার করাই যাবেনা পুলিশ আবাসনগুলিতে। উল্লেখ্য বিভিন্ন শহরগুলিতে পুলিশ আবাসনগুলির বিরুদ্ধে অভিযোগ ছিল যে পুলিশ নিজে শব্দবাজির বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নিলেও তাদের আবাসনগুলিতে এত পরিমান বাজি ফাটানো হয় যে আশেপাশের মানুষদের কয়েকদিন টিকে থাকাই দায় হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এমনকি অভিযোগ আসে পুলিশ আবাসনের মধ্যে থেকেই যে নিয়মনীতি ব্যতিরেকেই কালীপুজো ও তার আগে পরে কয়েকদিন ধরেই বাজি ফাটিয়ে চলেন কিছু পুলিশ কর্মী। মধ্যরাত অবধি চলে সেই বাজি ফাটানো।  অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত করা বাজি পুলিশ কর্মীরা বাজেয়াপ্তর তালিকায় না দেখিয়ে নিজেরাই বাড়িতে নিয়ে গিয়ে ব্যবহার করে থাকেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপাশি পুলিশ কর্মীদের বিরুদ্ধে আরও একটি জোরালো অভিযোগ ছিল যে কালীপুজোর সময় পুলিশ কর্মীরা পুজোর পাশাপাশি যে বিগ বাজেটের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে সেখানেও বেশ গন্ডগোলে ব্যপার থাকে। প্রথমত এই ধরনের অনুষ্ঠানের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে প্রচুর চাঁদা আদায় করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দ্বিতীয়ত বেশিরভাগ ক্ষেত্রেই এগুলি সংস্কৃতির নামে চটুল আসরে পরিণত হয় এবং তৃতীয়ত বহুক্ষেত্রেই অশালীনতার মাত্রা ছাড়ায় কিছু মানুষের বেলাগাম মদ্যপানে। এরকমই এক অনুষ্ঠানে কলকাতার এক মহিলা শিল্পী গতবছর দাঁতনের পুলিশ কর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনেছিলেন।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়ে দিয়েছেন কেউ চাইলে পুজো করতে পারেন কিন্তু কোনও ভাবেই এই পুজোকে কেন্দ্র করে পুলিশ কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেননা।  শনিবার বিভিন্ন আবাসন এলাকায় বাজি ব্যবহার না করার নির্দেশ জানিয়ে মাইক প্রচার করা হয়েছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…