TRENDS

ভেঙে দিল ঢেউ

Abhirup Maity

ভেঙে দিল ঢেউ✒️ কলমে: স্বরূপ ঘড়াভেঙে দিল ঢেউ

নদীর কাছে গিয়ে শুধিয়েছিলাম,
তুমি মৌমাছির গুঞ্জন শুনেছ?

একটি কিশোরী তাকিয়ে আছে নৌকার দিকে
এক বৃষ্টি জল নিয়ে চোখে

তবু ও সন্ধ্যা হলে
জলপরীরা ছুঁয়ে যায় তোমার বুক

আবার শুধিয়েছিলাম,
সব বৃষ্টি তোমাতেই মিশে যায় তো?

মেঘের ছায়ায় ভেসে উঠল
মেয়েটার হাসি মুখ

ভেঙে দিল ঢেউ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join